ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

টাঙ্গাইলে হামে আক্রান্ত ১৩ মাসের শিশুকন্যার মৃত্যু

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   ৪৬ বার পঠিত
টাঙ্গাইলে হামে আক্রান্ত ১৩ মাসের শিশুকন্যার মৃত্যু

টাঙ্গাইল  প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাসের শিশুকন্যা সাফা মারা গেছে। শুক্রবার(৩ এপ্রিল) ভোর রাতে শিশুটি মারা যায়। মারা যাওয়া সাফা টাঙ্গাইল সদর উপজেলার ধুলটিয়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮ শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জনে দাঁড়াল। এর আগে বৃহস্পতিবার(২ এপ্রিল) সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ১৩ মাসের ছেলে সায়ফাল মারা যায়। এ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হল।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ- যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর, ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত হামের ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us