ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রাঙ্গামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ মে ২০২৬   ৬২ বার পঠিত
রাঙ্গামাটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

 

মো. নাজিম আলী, রাঙ্গামাটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ রাঙ্গামাটি শহরের বনরুপা ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ আব্দুল আলিম। সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুনসুরুল হক।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির ও অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. সাবের আহাম্মদ এবং রাঙ্গামাটি জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর আলম।

এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন উপজেলা জামায়াতের আমির এবং প্রায় দুই শতাধিক মহিলা ও পুরুষ রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ.টি.এম. মাসুম বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মীর সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করেন। ইসলামের প্রতি গভীর ভালোবাসা,নৈতিকতা ও দায়িত্ববোধ ধারণ করেই একজন কর্মীকে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখতে হবে।ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানবজীবনের প্রতিটি ক্ষেত্রের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। তাই ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও দেশপ্রেম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন দায়িত্বশীল নাগরিক ও সংগঠনের কর্মী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দেশের সংকট, অন্যায়, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওলানা এ.টি.এম. মাসুম রুকন ও দায়িত্ব শীলদের উদ্দেশ্যে বলেন, সংগঠনের কর্মীদের আত্মশুদ্ধি, শৃঙ্খলা, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। প্রতিটি কর্মীকে সমাজে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, যাতে সাধারণ মানুষ ইসলামের সৌন্দর্য ও মানবিকতা তাদের আচরণের মাধ্যমে উপলব্ধি করতে পারে। তিনি বলেন, কর্মীদের মধ্যে গতি, উদ্যম ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে হলে নিয়মিত সাংগঠনিক চর্চা, দাওয়াতি কার্যক্রম এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন বর্তমান প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। তরুণ সমাজকে নৈতিক অবক্ষয়, মাদক, দুর্নীতি ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নিজেদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের আদর্শ অনুসরণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বক্তব্যের শেষে তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজে ইসলামী আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের সদস্য (রুকন) এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us