ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলেন ইউপি সদস্য নতুন ইট ফেলে পুনরায় সংস্কার করা হলো গোপালপুরের সেই রাস্তা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২০ মে ২০২৬   ১২২ বার পঠিত
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলেন ইউপি সদস্য  নতুন ইট ফেলে পুনরায় সংস্কার করা হলো গোপালপুরের সেই রাস্তা

 

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামের একটি সরকারি সড়কের ইট তুলে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ওঠার পর অবশেষে নতুন ইট ফেলে রাস্তা পুনরায় সংস্কার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তদারকি ও সংবাদ প্রকাশের পর মঙ্গলবার থেকে রাস্তায় সংস্কার কাজ শুরু হয়। বুধবার দুপুর নাগাদ রাস্তাটি আবার চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মস‚চির আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে জসিম মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৬০০ মিটার সড়কে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়েছিল। প্রকল্পটির সভাপতির দায়িত্বে ছিলেন সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য আয়েশা বেগম এবং কাজের দায়িত্বে ছিলেন তার স্বামী ঠিকাদার তোফাজ্জল হোসেন।

গ্রামবাসীর অভিযোগ, কয়েক মাস আগে দিনের বেলায় রাস্তার ইট খুলে নিয়ে যাওয়া হয়। পরে দেখা যায়, সেই ইট ব্যবহার করে ইউপি সদস্যের বাড়িতে পাকা বাথরুম নির্মাণ করা হয়েছে। এতে কৃষকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়। কারণ পাশের প্যারাজানি বিলের কৃষিজমিতে যাতায়াতের প্রধান পথ ছিল এই সড়ক।

গ্রামের প্রবীণ আব্দুল জলিল জানান, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরে অভিযুক্তদের দ্রæত রাস্তা সংস্কারের নির্দেশ দেওয়া হয়।

এরপর মঙ্গলবার সকাল থেকে শ্রমিক লাগিয়ে নতুন ইট ফেলার কাজ শুরু করেন ইউপি সদস্য ও তার স্বামী। স্থানীয়রা জানান, এখন ছোট যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।

ঠিকাদার তোফাজ্জল হোসেন বলেন, সরকারি রাস্তার ইট ব্যক্তিগত কাজে ব্যবহার করা ঠিক হয়নি। ভুল বুঝতে পেরে নতুন প্রায় চার হাজার ইট এনে রাস্তা পুনরায় সংস্কার করা হয়েছে।

তবে ইউপি সদস্য আয়েশা বেগম দাবি করেন, বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে। পরে প্রশাসনের নির্দেশনা মেনে নতুন ইট দিয়ে রাস্তা পুনর্র্নিমাণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে রাস্তা পুনরায় সলিং করেছেন। তাই আপাতত প্রশাসনের পক্ষ থেকে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ১৮ মে রাস্তার ইট তুলে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে শিরোনামে নিউজ প্রকাশিত হয়।

ছবির ক্যাপশন: নতুন ইট ফেলে পশ্চিম নুঠুরচর গ্রামের সড়ক সংস্কারের কাজ করছেন শ্রমিকরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us