ঢাকা
১০ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৫৭ বার পঠিত
সীমান্তে পুশ-ইন ও হত্যা বন্ধের দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:

বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য।

 

শুক্রবার( ১১ জুন) বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সবজি বাজার পয়েন্ট গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি র বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন। তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

গোয়াইনঘাট উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ডা. আব্দুর নুর এর সভাপতিত্ব উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মিসবাহ উদ্দিন পরিচালনায়

বক্তব্য রাখেন খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa