ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   ৪২ বার পঠিত
ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে

ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। মার্কিন একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা হয়েছে।

তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলার লক্ষ্য হলো ইরানের সামরিক হুমকি মোকাবেলা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ ইসফাহান, কোম, কারাজ এবং কারমানশাহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us