ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ ৮ দেশের

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   ৫৭ বার পঠিত
ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ ৮ দেশের

ভোরের বাংলাদেশ”
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশ তাদের কূটনৈতিক কর্মীদের পরিবারের সদস্য ও অপ্রয়োজনীয় কর্মকর্তাদের প্রত্যাহার শুরু করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি দেশ নিজ নিজ নাগরিকদের ইরান ত্যাগ অথবা দেশটিতে ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।

অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অস্ট্রেলিয়া সরকার ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় কূটনীতিকদের নির্ভরশীল পরিবার সদস্যদের দেশ দুটি ছাড়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি উপসাগরীয় কয়েকটি দেশে কর্মরত কূটনীতিকদের পরিবার সদস্যদের জন্য স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ রাখা হয়েছে। দেশটি ইসরায়েল ও লেবাননে থাকা নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় দ্রুত ফিরে আসার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছে।

সার্বিয়া সরকারও বাড়তে থাকা উত্তেজনা ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ইরানে অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক দেশটির নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট উত্তেজনার মধ্যে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের যোগ্য পরিবার সদস্যদের প্রত্যাহার শুরু করেছে বলে স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১২ জানুয়ারি নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকা এবং সেখানে অবস্থানরতদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দেয়। ফেব্রুয়ারিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, যারা সেখানে অবস্থান করতে থাকবেন তারা সরকারের পক্ষ থেকে সরিয়ে নেওয়ার সহায়তা নাও পেতে পারেন।

ভারতের তেহরান দূতাবাস ২৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ বিদ্যমান পরিবহন ব্যবস্থার মাধ্যমে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে।

একই ধরনের সতর্কতা জারি করেছে সাইপ্রাস সরকারও। দেশটি নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলা এবং সেখানে অবস্থানরতদের দ্রুত ফিরে আসতে বলেছে।

অন্যদিকে সিঙ্গাপুর সরকার নাগরিকদের প্রতি ইরান সফর আপাতত স্থগিত রাখার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। সূত্র: খিলজি টাইমস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us