ঢাকা
২৯ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি! টাঙ্গাইলে ব্যতিক্রমী আম-কাঁঠালের আপ্যায়ন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ১৫ বার পঠিত
একজনকে দাওয়াত, হাজির ১০০ অতিথি! টাঙ্গাইলে ব্যতিক্রমী আম-কাঁঠালের আপ্যায়ন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে একজনকে আম-কাঁঠালের দাওয়াত দিয়ে প্রায় ১০০ অতিথির আপ্যায়ন করার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও আনন্দের আমেজ।

জানা যায়, সাজানপুর বাজারের দুই ব্যবসায়ী ও দীর্ঘদিনের বন্ধু আনিসুর রহমান এবং মনসের আলীর মধ্যে কয়েক দিন আগে আম-কাঁঠাল খাওয়ার দাওয়াত নিয়ে কথা হয়। আনিসুর রহমানের আমন্ত্রণ ছিল শুধুমাত্র মনসের আলীর জন্য।

তবে দাওয়াতের দিন মনসের আলী একা না গিয়ে এলাকার ব্যবসায়ী, বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজনসহ প্রায় ১০০ জনকে সঙ্গে নিয়ে হাজির হন আনিসুর রহমানের বাড়িতে। অতিথিদের সঙ্গে ছিল এক ভ্যান আম, এক ভ্যান কাঁঠাল, এক ভ্যান দুধ এবং পান-সুপারিসহ নানা উপহারসামগ্রী।

গারালিয়াপাড়া এলাকায় অবস্থিত আনিসুর রহমানের বাড়িতে অতিথিদের বড় বহর আসার খবর আগে থেকেই পৌঁছে যায়। তাই তিনি অতিরিক্ত খাবারের ব্যবস্থা করেন এবং হাসিমুখে সবাইকে আন্তরিকভাবে আপ্যায়ন করেন।

আনিসুর রহমান বলেন, তিনি শুধু মনসের আলীকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু এতজনকে নিয়ে আসায় তিনি বিরক্ত না হয়ে বরং আনন্দিত হয়েছেন। এতে তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে তিনি মনে করেন।

মনসের আলী জানান, এটি শুধু একটি দাওয়াত নয়; হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটি ছোট উদ্যোগ। ছোটবেলায় দল বেঁধে আম-কাঁঠালের দাওয়াতে যাওয়ার যে সংস্কৃতি ছিল, সেটিকেই আবারও জীবন্ত করতেই তিনি সবাইকে সঙ্গে নিয়ে এসেছেন।

স্থানীয়দের মতে, সামাজিক বিভাজনের এই সময়ে এমন ব্যতিক্রমী আয়োজন সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ অনন্য দাওয়াত এখন এলাকাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us