ঢাকা
২৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   ১০৭ বার পঠিত
কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু

 

রাঙ্গামাটি প্রতিনিধি মো নাজিম আলী

রাঙামাটির কাপ্তাই হ্রদ-এ নৌভ্রমণের সময় পানিতে ডুবে ইনতিশার হাসনাত (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ইনতিশার হাসনাত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা মো. বেলালের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আগত চারজন বন্ধু মঙ্গলবার (৯ জুন) বিকেলে নৌকা যোগে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা পানিতে নেমে সাঁতার কাটতে শুরু করেন। এ সময় ইনতিশার হাসনাত সাঁতরে কিছুটা গভীর পানিতে চলে গেলে তিনি ডুবে নিখোঁজ হন।

ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে ডুবুরি দল প্রায় ২৫ ফুট গভীর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় জানায়, বিকেল ৫টার দিকে খবর পাওয়ার পর প্রায় এক ঘণ্টার অভিযান শেষে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa