ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

কালিয়াকৈর থেকে চুরি, বগুড়ায় ‘পোস্টমর্টেম’: সংঘবদ্ধ চক্রের হাতে শ্রমিকবাহী বাস টুকরো টুকরো!

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬   ৪৬ বার পঠিত
কালিয়াকৈর থেকে চুরি, বগুড়ায় ‘পোস্টমর্টেম’: সংঘবদ্ধ চক্রের হাতে শ্রমিকবাহী বাস টুকরো টুকরো!

 

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে সংঘবদ্ধ একটি চোরচক্রের দুঃসাহসিক বাস চুরির ঘটনা ঘটেছে। গার্মেন্টস শ্রমিক পরিবহনে ব্যবহৃত একটি বাস চুরি করে তা বগুড়ায় নিয়ে গিয়ে সম্পূর্ণভাবে কেটে টুকরো টুকরো করে বিক্রি করে দেয় চক্রটি। পুলিশের অভিযানে এ ঘটনার সাথে জড়িত একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে কালিয়াকৈর থানাধীন কালামপুর এলাকার মাটিকাটা ডালাস গার্মেন্টসের সামনে “জুনায়েদ পরিবহন”-এর (ঢাকা মেট্রো-জ-১৪-০৫২৬) একটি শ্রমিকবাহী বাস দাঁড় করিয়ে রেখে পাশের একটি দোকানে চা পান করতে যান বাসটির নিয়মিত চালক সবুজ। এই সুযোগে পূর্ব থেকে ওত পেতে থাকা সংঘবদ্ধ চোরচক্র বাসটি চুরি করে নিয়ে যায়।

 

পরবর্তীতে বাসটির মালিক জাকির হোসেন কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু হয় (মামলা নম্বর-০২, তারিখ-০২-০৪-২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড)।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ এপ্রিল গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে নাঈম (৩৮) নামের এক আসামিকে গ্রেফতার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে এমদাদুল (৩৫) এবং নয়ারহাট এলাকা থেকে সবুজ (২৮) কে আটক করা হয়।

 

পরে গ্রেফতারকৃত এমদাদুলের তথ্য অনুযায়ী বগুড়া জেলার মাটিডালি এলাকা থেকে রবিন ওরফে কাটার রবিন (২৩), পারভেজ (৩০) ও তুষার (২২) কে গ্রেফতার করে পুলিশ।

 

তদন্তে বেরিয়ে আসে, চোরচক্রের মূল হোতা ‘ল্যাংড়া’ এমদাদুল। তার পরিকল্পনায় নাঈম ও সবুজের সহায়তায় বাসটি বগুড়ার মাটিডালি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পারভেজ, রবিন ও তুষারের মাধ্যমে বাসটি কেটে খণ্ড খণ্ড করা হয়। পরে এসব অংশ আশুলিয়ার মোজার মিল এলাকায় আলী হোসেনের ভাঙারির দোকানে সাদ্দামের কাছে বিক্রি করা হয়।

 

পুলিশ পরবর্তীতে সাদ্দামকেও গ্রেফতার করতে সক্ষম হয়।

 

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, “এটি একটি সংঘবদ্ধ চোরচক্র। তারা আশুলিয়া, সাভার, ধামরাই ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় যানবাহন চুরি করে আসছিল।”

 

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “এই চক্রটি পূর্বেও একাধিক চুরির সঙ্গে জড়িত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা নিয়ে

উদ্বেগ দেখা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us