[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৫:৪০ অপরাহ্ণ, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

গজারিয়ায় দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় , এমপি কামরুজ্জামান রতন,

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাননীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-৩) মোঃ কামরুজ্জামান রতনের সঙ্গে গজারিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, কৃষি, আইনশৃঙ্খলা ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন […]

গজারিয়ায় দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় , এমপি কামরুজ্জামান রতন,
২ মিনিটে পড়ুন |

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মাননীয় সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-৩) মোঃ কামরুজ্জামান রতনের সঙ্গে গজারিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, কৃষি, আইনশৃঙ্খলা ও গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ সামিউল আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল করিম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রিগান মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা আঃ সালাম সহ বিভিন্ন দপ্তরের প্রধানরা। এছাড়াও গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মাহমুদ পারভেজ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, সেবা প্রদানের মানোন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে গজারিয়াকে একটি পরিকল্পিত ও সুশাসনভিত্তিক উপজেলায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন।
দ্বিতীয় পর্বে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেন নবনির্বাচিত সংসদ সদস্য। এ সময় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
তৃতীয় পর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং গণমানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান রতন বলেন, “আমার অধিকার কেউ ক্ষুণ্ন করবে না এবং আমি কারও অধিকার ক্ষুণ্ন হতে দেব না। দল-মত নির্বিশেষে গজারিয়াকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের সহযোগিতায় গজারিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করবো।”
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই হবে গজারিয়ার অগ্রযাত্রার মূল চালিকা শক্তি।
উপজেলা প্রশাসন, গজারিয়া, মুন্সীগঞ্জের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি শেষে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com