[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:২০ অপরাহ্ণ, ১ মে ২০২৬

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন

    টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল থানা চত্বরে এসে জড়ো হয়। পরে সব সংগঠন একত্র হয়ে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি গোপালপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে […]

গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন
মো. সেলিম হোসেন:
১ মিনিটে পড়ুন |

 

 

টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে খণ্ড খণ্ড মিছিল থানা চত্বরে এসে জড়ো হয়। পরে সব সংগঠন একত্র হয়ে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে।

র‍্যালিটি গোপালপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আমিনুল ইসলাম এবং বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার লিটন।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্রমিক ছাড়া দেশের অর্থনীতির অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি তারা আহ্বান জানান।

শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ