[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
১০:১১ অপরাহ্ণ, ১ মে ২০২৬

হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির 

  কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।   এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের […]

হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির 
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
১ মিনিটে পড়ুন |

 

কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামে মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

এসময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে এগিয়ে এলে তিনি মাইক হাতে নিয়ে বলেন, “আমাকে ফুল দিয়ে সংবর্ধিত না করে এই ফুলের টাকাগুলো স্থানীয় দুস্থ মানুষের হাতে তুলে দেবেন। এতে আমি খুশি হবো।

 

শুক্রবার (১ মে) বিকেলে মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।

 

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আগামী দুই বছরের মধ্যে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে হোমনার রূপ। শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নগুলো খুব দ্রুত গতিতে করা হবে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক কারবারিদের কঠোর হুশিয়ারী প্রদান করেন। চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধেও তিনি তার কঠোর হুশিয়ারী প্রদান করেন।

 

ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ নিলয় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. শাহ আলম হিমেল ও মো. নুরুজ্জামান মিন্টু, এবং শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সরকার প্রমুখ।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ