হাফিজুর রহমান: আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে জমে উঠেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)। আগামী ৯ মে ২০২৬, শনিবার, সকাল ০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মিন্টু রোড, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন প্যানেল। এর মধ্যে বিশেষ আলোচনা তৈরি করেছে ফিরোজ হায়দার খান সমর্থিত ‘শাহজাহান–মমিন […]
হাফিজুর রহমান:
আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে জমে উঠেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি (বাইপ্রমাস)। আগামী ৯ মে ২০২৬, শনিবার, সকাল ০৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মিন্টু রোড, শাহবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিভিন্ন প্যানেল। এর মধ্যে বিশেষ আলোচনা তৈরি করেছে ফিরোজ হায়দার খান সমর্থিত ‘শাহজাহান–মমিন পরিষদ’। প্যানেলের প্রার্থী পরিচিতি ও কার্যক্রম ইতোমধ্যে ভোটারদের মাঝে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
প্যানেলটি ইট শিল্পের টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, শ্রমিক কল্যাণ ও শিল্পখাতের নীতিগত বাধা দূরীকরণে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি স্বচ্ছ ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও মালিকদের সার্বিক স্বার্থ রক্ষায় বাস্তবভিত্তিক রোডম্যাপ উপস্থাপন করেছে তারা।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা, মতবিনিময় সভা ও সদস্যদের সাথে যোগাযোগে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বাইপ্রমাসে। ইট শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন—গণতান্ত্রিক উত্তরণ ও শিল্পের অগ্রগতি নিশ্চিত করতে এ নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বাইপ্রমাস-এর বহুল প্রতীক্ষিত কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬–২০২৮।