[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
২:২২ অপরাহ্ণ, ৬ জুন ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত —

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ই জুন ২০২৬ তারিখে গজারিয়া প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সাংবাদিক রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণি-পেশার […]

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত —
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ই জুন ২০২৬ তারিখে গজারিয়া প্রশাসনের উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও সাংবাদিক রাজনৈতিক দলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যানার প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল, যেখানে “বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু থেকে মুক্ত থাকুন” জাতীয় বার্তা তুলে ধরা হয়।

র‍্যালি-পরবর্তী আলোচনায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেন। তারা ফুলের টব, ডাবের খোসা, বা পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। [

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হামিদা মুস্তাফা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি।

বাড়ির আশেপাশে বা ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন।

অব্যবহৃত পাত্র, টায়ার বা ডাবের খোসা যেখানে পানি জমতে পারে, তা সরিয়ে ফেলুন।

দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করুন এবং মশার কামড় থেকে বাঁচতে ফুল হাতা জামা ও প্যান্ট পরুন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ