[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
৭:৪৫ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২৫ ডিসেম্বর যাত্রা স্থগিত:

  দশ রুটে চলবে স্পেশাল ট্রেন।   ঢাকা, ২২ ডিসেম্বর, সোমবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রিয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ হতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/ অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০ (দশ) টি […]

রাজবাড়ী ও রোহনপুর কমিউটার এবং ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২৫ ডিসেম্বর যাত্রা স্থগিত:
১ মিনিটে পড়ুন |

 

দশ রুটে চলবে স্পেশাল ট্রেন।

 

ঢাকা, ২২ ডিসেম্বর, সোমবার।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রিয় ও আঞ্চলিক কার্যালয়সমূহ হতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন/ অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০ (দশ) টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ’কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখের যাত্রা স্থগিত রাখা হবে।

উপর্যুক্ত ট্রেনসমূহের ০১ (এক) দিনের জন্য যাত্রা স্থগিত করায় ঐ রুট সমূহের যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।

 

চাহিদার ভিত্তিতে নিম্নোক্ত রুটসমূহে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে:

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল,  ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং  যশোর-ঢাকা-যশোর।

 

এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

উল্লেখ্য, এ বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকা রাজস্ব আহরিত হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com