ঢাকা
০৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী
রাঙামাটি শহরের একটি হোটেলে অভিযান চালিয়ে সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রবিবার ৫ জুলাই ২০২৬ সকালে তারা রাঙামাটি আদালতে হাজিরা দিতে আসেন বলে জানা যায়। পরবর্তীতে আনুমানিক দুপুর২টা মধ্যে শহরের হোটেল কসমস রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হোটেল কসমস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা সভাপতি এবং সাধারণ সম্পাদককে আটক করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, শহরের হোটেল কসমস রেস্টুরেন্ট থেকে তাদেরকে ‘ডেভিল হান্ট’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us