ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫   ১৬৩ বার পঠিত
নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।

 

শাপলা আক্তার

নবম পে–স্কেল বাস্তবায়নের দাবিকে পাশ কাটিয়ে শুধুমাত্র বাংলাদেশ সচিবালয়ের ৭–৮শ কর্মচারীর জন্য ২০% বিশেষ ভাতা প্রদানের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন দফতরে কর্মরত মাঠ পর্যায়ের সরকারী কর্মচারীরা। এ নিয়ে ভিডিও বার্তার মাধ্যমে কড়া অবস্থান প্রকাশ করেছেন গণপূর্ত শ্রমিক কর্মচারি ইউনিয়ন, কুমিল্লা জেলার সহ-সভাপতি মো. আলাউদ্দিন রিয়াজ।

ভিডিও বার্তায় তিনি বলেন,
“সচিবালয়ের লোকজনদের এত খিদে কেন? তারা মাঠ পর্যায়ের কর্মচারীদের তুলনায় অনেক ভালোভাবে জীবনযাপন করছেন। অথচ যে কোনো অনিয়মের খবর এলে তুলে ধরা হয় ‘সরকারি চাকরিজীবী’—এর দায় এসে পড়ে আমাদের ওপর। সচিবালয়ের কয়েকশ’ কর্মচারীর সুবিধার জন্য লাখ লাখ মাঠ পর্যায়ের কর্মচারীর ক্ষোভ তৈরি হচ্ছে।”

তিনি অভিযোগ করে বলেন, সচিবালয়ের কিছু কর্মচারীর বিভিন্ন অনিয়মের কারণে দেশের সাধারণ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ছড়িয়ে পড়ে, এর দায় তারা নেন না, বরং ভোগ করেন মাঠ পর্যায়ের কর্মচারীরাই।

আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরলেন আলাউদ্দিন রিয়াজ

বিষয়টি নিয়ে সাংবাদিকরা যোগাযোগ করলে মো. আলাউদ্দিন রিয়াজ বলেন—

“এই পে–স্কেলের জন্য আন্দোলন আমার নতুন না। ২০১৯ সালে আমি খাগড়াছড়িতে কর্মরত থাকা অবস্থায় ১১–২০ গ্রেডের কর্মচারীদের ‘সম্মিলিত অধিকার আদায় ফোরাম’-এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করি। তখন জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছিলাম, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।”

তিনি আরও বলেন—

“নবম পে–স্কেল বাস্তবায়নের জন্য আমাদের বছরের পর বছর লড়াই–সংগ্রাম। অথচ আজ সচিবালয়ের মাত্র ৬–৭শ কর্মচারীর সুবিধার জন্য সেই সব আন্দোলনের অর্জন শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এটা মেনে নেওয়ার মতো নয়।”

বর্তমানে আলাউদ্দিন রিয়াজ গণপূর্ত শ্রমিক কর্মচারি ইউনিয়ন, কুমিল্লা জেলার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa