[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৮:৪৯ অপরাহ্ণ, ১ মার্চ ২০২৬

কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড, পেলোডার-ট্রাক জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর পর্যটন এলাকা জাফলং-এ কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। অভিযানে দুইজনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইটি পেলোডার, একটি ট্রাক ও চার শত ঘনফুট বালু জব্দ করা হয়। রোববার (১ মার্চ) […]

কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে বালু উত্তোলন: দুইজনের কারাদণ্ড, পেলোডার-ট্রাক জব্দ
১ মিনিটে পড়ুন |

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা-এর পর্যটন এলাকা জাফলং-এ কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

অভিযানে দুইজনকে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইটি পেলোডার, একটি ট্রাক ও চার শত ঘনফুট বালু জব্দ করা হয়।

রোববার (১ মার্চ) দুপুরে উপজেলার লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বালু লোড ও আনলোডের সময় দুইটি পেলোডার, একটি ট্রাক ও চার শত ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন ঘটনাস্থলে বিনষ্ট করা হয়।

অভিযানকালে গোয়াইনঘাট থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান-সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, সরকারি ও আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়ার পরই আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com