[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১০:৪৭ অপরাহ্ণ, ৮ মার্চ ২০২৬

সাংবাদিকদের উপর অতর্কিত হামলা, আহত সাংবাদিক জয় শাহীন: হামলাকারীদের সন্ধানে পুলিশ

  নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দৈনিক নিরপেক্ষ’র সাংবাদিক জয় শাহীন, দৈনিক যুগান্তরের আদনান যুবায়ের শাওন, দৈনিক জাগরণী’র শাহারিয়া সহ কয়েকজন গণমাধ্যমকর্মী।   জানা যায়, ৭ই মার্চ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য শাহবাগ এলাকায় লাইভ করছিলেন সাংবাদিকরা। এ সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে সাংবাদিকদের উপর […]

সাংবাদিকদের উপর অতর্কিত হামলা, আহত সাংবাদিক জয় শাহীন: হামলাকারীদের সন্ধানে পুলিশ
১ মিনিটে পড়ুন |

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শাহবাগ থানার সামনে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দৈনিক নিরপেক্ষ’র সাংবাদিক জয় শাহীন, দৈনিক যুগান্তরের আদনান যুবায়ের শাওন, দৈনিক জাগরণী’র শাহারিয়া সহ কয়েকজন গণমাধ্যমকর্মী।

 

জানা যায়, ৭ই মার্চ উপলক্ষে সংবাদ সংগ্রহের জন্য শাহবাগ এলাকায় লাইভ করছিলেন সাংবাদিকরা। এ সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এসে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধাওয়া করতে করতে সাংবাদিকদের শাহবাগ থানার ভেতরে নিয়ে যায়।

 

ঘটনায় জয় শাহীন ছাড়াও দৈনিক যুগান্তরের এক সাংবাদিকসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন।

পরে শাহবাগ জোনের ডিসি মাসুদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এ বিষয়ে ডিসি মাসুদ বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যেই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

 

এ ঘটনায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সহ সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com