ভোরের বাংলাদেশ রিপোর্ট # ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচন করাই কাল হয়ে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীদের জীবন । এদিকে জানা গেছে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল নানান অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে প্রতিনিয়ত । এমন অভিযোগ উঠেছে ওই চক্রবর্তীর বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে জাতীয় […]
ভোরের বাংলাদেশ রিপোর্ট #
ধানের শীষ প্রার্থীর পক্ষে নির্বাচন করাই কাল হয়ে দাঁড়িয়েছেন বিএনপির নেতাকর্মীদের জীবন । এদিকে জানা গেছে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল নানান অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে প্রতিনিয়ত । এমন অভিযোগ উঠেছে ওই চক্রবর্তীর বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত চক্রের দোসরা এই অপপ্রচারে জড়িত বলে অনুসন্ধানে একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে । এদিকে আরো জানা গেছে সম্প্রতি প্রতিহিংসা পরায়ণ কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে নানান হয়রানি ও সামাজিক মর্যাদার ক্ষুন্নের শিকার হচ্ছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা । ইতিমধ্যে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম নামক ব্যক্তির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে চক্রটি । কারণ তিনি স্থানীয় এমপির লোক । ধানের শীষের পক্ষে নির্বাচন করাটাই কাল হয়ে দাঁড়িয়েছে শহিদুল ইসলামের জীবন। একাধিক সূত্রে আরো জানান ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করায় নির্বাচনের পরবর্তী সময়ে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রতিপক্ষ জীবনে মেরে ফেলা সহ নানাভাবে হুমকি দিয়ে আসছেন । শুধু শহীদুল নয় শহিদুলের মত মুন্সিগঞ্জ জেলার অসংখ্য নেতাকর্মী এখন জীবনের নিরাপত্তায় ভুগছেন বিদ্রোহীদের নানান হুমকি-ধমকিতে কারণ তাদের একটাই দোষ তারা কেন ধানের শীষের পক্ষে নির্বাচন করেছেন। তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে মুন্সিগঞ্জ জেলার বিএনপির বহিষ্কৃত বিদ্রোহীরা আবার পূর্বের ন্যায় তাদের অপরাধ সাম্রাজ্যের হারানো মসনদ দখলের অপচেষ্টার অংশ হিসেবে তাদের বর্তমান সময়ের এহেন অপপ্রচারের কর্মকান্ড । তারই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে বিএনপির নেতাকর্মীদের রাজনীতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করছে চক্রটি। এলাকার বিএনপির নেতা কর্মীদের এমনটাই দাবি । অন্যদিকে বিভিন্ন সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুন্সিগঞ্জ এর বিএনপি নেতা কর্মীরা নানান কারণে দ্বিধা- বিভক্ত হয়ে পড়েন । জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে মুন্সিগঞ্জের একাধিক আসনে ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহ প্রার্থী হিসেবে নির্বাচন করেন একাধিক বিএনপির নেতা। এর মধ্যে মুন্সিগঞ্জ – ৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন প্রার্থী হন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন । এই নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ -৩ আসনের বিএনপি নেতা কর্মীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েন । তখন দলের সিদ্ধান্ত অমান্য করে জেলা বিএনপির অনেক নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করেন । তবে শহিদুল ইসলামের মত ত্যাগী পরীক্ষিত নির্যাতিত বিএনপির কর্মীরা দলের সিদ্ধান্তের বাইরে না গিয়ে ধানের প্রার্থীর পক্ষে তোর-জোড়ভাবে কাজ করেন । বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচন করাই আজকে কাল হয়ে দাঁড়ায় শহিদুলের মত মুন্সিগঞ্জ জেলা বিএনপির অসংখ্য নেতা কর্মীর জীবন । প্রতিপক্ষ একের পর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে নেতাকর্মীদের মান-সম্মান ক্ষুন্ন করছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে । ঔ নির্বাচনে অনেক প্রলোভন আর বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে দলের ত্যাগী পরীক্ষিত দের দলের বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন বিদ্রোহীরা। অতঃপর নির্বাচনে পরাজয় বরণ করে শান্ত মুন্সিগঞ্জকে অশান্ত করে তাদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি সঙ্গবদ্ধ চক্র এমনটি দাবি করছেন বিভিন্ন মহল । মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিরিয়ার সহ-সভাপতি শহীদুল ইসলামের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়িয়ে দেওয়া অডিও বিদ্রোহীদের নতুন ষড়যন্ত্রের অংশ । আরো জানা গেছে জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ – ৩ আসনের ধানের শীষ প্রার্থীর অন্যতম নির্বাচনী সমন্বয়ক ছিলেন শহিদুল ইসলাম। শহিদুলের মত স্পষ্টবাদীদের ঘায়েল করতে পারলেই তারা আবার মুন্সিগঞ্জের মাটিতে পূর্বের ন্যায় লুটপাটের রাজত্ব কায়েম করতে পারবে সেই মিশন নিয়ে কাজ করছে চক্রটি । মুন্সীগঞ্জ বিএনপির ত্যাগী ও পরিক্ষিতদের দলের বাহিরে রাখতে সম্প্রতি সময়ে বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটাচ্ছে বহিষ্কৃত বিদ্রোহীরা । এই ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপি ও বিভিন্ন মহল । তবে দলের হাই কমান্ড ও জেলা বিএনপির উচিৎ এই সকল অপ-প্রচারকারী অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার ।