[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
৭:৩৮ অপরাহ্ণ, ৩১ মার্চ ২০২৬

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার নাগরপুর উপজেলায় ইটভাটা এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। ইট ভাটাগুলো হচ্ছে জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস,বুশরা ব্রিকস, […]

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা
১ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার নাগরপুর উপজেলায় ইটভাটা এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।
ইট ভাটাগুলো হচ্ছে জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস,বুশরা ব্রিকস, এসকেএস এবং রাবিয়া ব্রিকস।
এদের মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।
জেলার নাগরপুর উপজেলায় অনুমোদনহীন ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ৪টি ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি কমিশনার মো. নাজমুস সাকিব। এছাড়া তিনি আরো ব্যাখ্যা করেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com