[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অর্থনীতি
৫:০০ অপরাহ্ণ, ২ এপ্রিল ২০২৬

এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

  হাফিজুর রহমান: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয় অনুযায়ী ১২ কেজির জনপ্রিয় সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। ফলে চলতি এপ্রিল মাসে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত গুণতে হবে ৩৮৭ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় […]

এপ্রিল মাসে এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
১ মিনিটে পড়ুন |

 

হাফিজুর রহমান: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয় অনুযায়ী ১২ কেজির জনপ্রিয় সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। ফলে চলতি এপ্রিল মাসে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত গুণতে হবে ৩৮৭ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম একই দিনে সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

নতুন সমন্বয় অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। এর মধ্যে—

৫.৫ কেজি সিলিন্ডার: ৭৯২ টাকা

১২.৫ কেজি সিলিন্ডার: ১,৮০১ টাকা

১৫ কেজি সিলিন্ডার: ২,১৬১ টাকা

১৬ কেজি সিলিন্ডার: ২,৩০৫ টাকা

১৮ কেজি সিলিন্ডার: ২,৫৯৩ টাকা

২০ কেজি সিলিন্ডার: ২,৮৮১ টাকা

এছাড়া—

২২ কেজি: ৩,১৬৯ টাকা

২৫ কেজি: ৩,৬০১ টাকা

৩০ কেজি: ৪,৩২১ টাকা

৩৩ কেজি: ৪,৭৫৩ টাকা

৩৫ কেজি: ৫,০৪১ টাকা

৪৫ কেজি: ৬,৪২৮ টাকা

পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মূসকসহ প্রযোজ্য হবে।

দাম বাড়ায় গৃহস্থ থেকে শুরু করে পরিবহন খাত—সবখানেই চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com