[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১০:৪১ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২৬

২০১ গম্বুজ মসজিদ ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোকবার্তা

ভোরের বাংলাদেশ প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর থানার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদ পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে এক শোকবার্তা প্রকাশ করেছে। মসজিদের অভ্যন্তর ও বহিরাংশের নান্দনিক কারুকাজ, অনন্য নকশা, ৫ টন পিতলের ওপর খোদাইকৃত পূর্ণাঙ্গ কুরআন শরীফ এবং প্রধান ফটকের ওপরে স্থাপিত পবিত্র ৯৯ […]

২০১ গম্বুজ মসজিদ ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শোকবার্তা
২ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

টাঙ্গাইলের গোপালপুর থানার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী ২০১ গম্বুজ মসজিদ পরিবার এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে এক শোকবার্তা প্রকাশ করেছে।

মসজিদের অভ্যন্তর ও বহিরাংশের নান্দনিক কারুকাজ, অনন্য নকশা, ৫ টন পিতলের ওপর খোদাইকৃত পূর্ণাঙ্গ কুরআন শরীফ এবং প্রধান ফটকের ওপরে স্থাপিত পবিত্র ৯৯ নাম—এসব মহাকাব্যিক নির্মাণশৈলীর পেছনে যিনি ছিলেন প্রধান কারিগর, সেই ২০১ গম্বুজ মসজিদের প্রধান রাজমিস্ত্রী জনাব মিজানুর রহমান আজ রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

বিশেষ করে মসজিদের দক্ষিণ পাশে ৪৫১ ফুট (৫৭ তলা) উচ্চতার বিশাল মিনার নির্মাণে তাঁর অনুপ্রেরণা, নিবেদন ও অক্লান্ত পরিশ্রমে ৪৪১টি পাইলিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। কাজ শেষ হওয়ার আগেই তাঁর অসময়ে চলে যাওয়া মসজিদ কর্তৃপক্ষ, ট্রাস্ট, গ্রামবাসী ও সংশ্লিষ্ট সবার মনে গভীর শোকের ছায়া ফেলেছে।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং ২০১ গম্বুজ মসজিদ পরিবারের সদস্যরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনায়—

➡ আগামী ৫ দিন ২০১ গম্বুজ মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে।

১০ এপ্রিল ২০২৬, শুক্রবার বাদ জুমআ বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম সকল ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনগণকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

তারিখ: ০৫ এপ্রিল ২০২৬, রবিবার

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ