[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অর্থনীতি
৫:৩৮ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২৬

গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত

ভোরের বাংলাদেশ প্রতিবেদক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস। অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স […]

গাজীপুরে গ্রামীণ‌ফো‌নের গ্রাহকদের নিয়ে বিশেষ আয়োজন অনু‌ষ্ঠিত
১ মিনিটে পড়ুন |

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের জিপিস্টার সিগনেচার গ্রাহকদের নিয়ে আয়োজন করেছে ‘জিপিস্টার সিগনেচার ক্লাব’— একটি বিশেষভাবে পরিকল্পিত আয়োজন যা গ্রাহকদের সাথে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও অর্থবহ করে তোলার একটি প্রয়াস।

অনুষ্ঠানটি সম্প্রতি গাজীপুরে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সাথে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ এবং ময়মনসিংহের সার্কেল মার্কেটিং হেড দেবাশীষ চৌধুরীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল সিগনেচার গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং গ্রামীণফোনের উন্নত, লাইফস্টাইলভিত্তিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করা। উপস্থিত অতিথিরা বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশ নেন, যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি মূল্যবান মতামত প্রদান করেন।

এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের সম্মানিত জিপিস্টার সিগনেচার গ্রাহকদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের জন্য থাকা প্রিমিয়াম সুবিধা ও ব্যক্তি-কেন্দ্রিক অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আবদুল্লা আল মাহমুদ বলেন, “গ্রামীণফোনে আমরা সবসময় গ্রাহকদের সঙ্গে আন্তরিক, কার্যকর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি। জিপিস্টার সিগনেচার ক্লাব আমাদের সেই প্রচেষ্টারই একটি অংশ, যেখানে আমরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে থাকা গ্রাহকদের আরও কাছ থেকে জানার এবং তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা উন্নত করার সুযোগ পাই।”

 

 

 

 

 

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com