[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:৪৩ পূর্বাহ্ণ, ২৫ এপ্রিল ২০২৬

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী আসাদুজ্জামান

    ইবি সংবাদদাতা : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, “আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। রাজনৈতিক বিরোধ আদর্শগতভাবে থাকবেই, তবে এর কারণে হানাহানি ও রক্তপাত হওয়া উচিত নয়।” শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত “কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই” শীর্ষক বিশেষ […]

আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই: আইনমন্ত্রী আসাদুজ্জামান
২ মিনিটে পড়ুন |

 

 
ইবি সংবাদদাতা :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন, “আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। রাজনৈতিক বিরোধ আদর্শগতভাবে থাকবেই, তবে এর কারণে হানাহানি ও রক্তপাত হওয়া উচিত নয়।” শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত “কেমন দক্ষিণ-পশ্চিমাঞ্চল চাই” শীর্ষক বিশেষ উন্নয়ন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, “আমাদের চিন্তার ঐক্য, ভাবনার ঐক্য সবই এই অঞ্চলের মানুষের উন্নয়নকে ঘিরে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাব। একটি সঠিক বাংলাদেশ গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই পথেই আমরা এগিয়ে যেতে চাই। সর্বোপরি আমরা এ অঞ্চলের ন্যায্য হিস্যা চাই। অবহেলিত জনপদের উন্নয়ন ও কল্যাণে যা যা করা প্রয়োজন, তা আমরা করে যাব। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।”
 
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একটি সমন্বিত ও বাস্তবসম্মত উন্নয়ন রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের সভাপতি এবং সিনিয়র সচিব (অব.) ড. খ ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ