[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৮:২৯ অপরাহ্ণ, ২৫ এপ্রিল ২০২৬

বাবা সেবন করা অবস্থায় বিজিবির হাতে বাবা সহ দুজন আটক

  মো নাজিম আলী রাঙ্গামাটি রাঙ্গামাটির লংগদুতে মাদকদ্রব্য ইয়াবা সেবন করার সময় রাজনগর ব্যাটালিনয়ন ৩৭ বিজিবির হাতে আটক হয় দুই যুবক। শনিবার ২৫ এপ্রিল ২০২৬ দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসীতে বাবা সেবন করার সময় দুজনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানাযায়,তারা দুজনে ফার্মিসিতে বসে মাদক সেবন করছেন, এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে […]

বাবা সেবন করা অবস্থায় বিজিবির হাতে বাবা সহ দুজন আটক
২ মিনিটে পড়ুন |

 

মো নাজিম আলী রাঙ্গামাটি
রাঙ্গামাটির লংগদুতে মাদকদ্রব্য ইয়াবা সেবন করার সময় রাজনগর ব্যাটালিনয়ন ৩৭ বিজিবির হাতে আটক হয় দুই যুবক।
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ দুপুরে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারের মোকসেদুলের ফার্মেসীতে বাবা সেবন করার সময় দুজনকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সুত্রে জানাযায়,তারা দুজনে ফার্মিসিতে বসে মাদক সেবন করছেন, এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে তাদের আটক করেন।
স্থানীয়রা জানায়, তাদের দুজনের মধ্যে একজন গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬)। অন্য জন চৌমুহনী বাজারের ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)। দুজনের বিরুদ্ধেই আগে থেকে নারী কেলেঙ্কারি ও মাদক বেচা কেনার অভিযোগ করেছে স্থানীয়রা।
এদিকে ঘটনার সাথে সাথে উপজেলা ছাত্রদলের পক্ষ হতে সদস্য সচিব তানজির আহমদের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে, গুলাশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীমকে ছাত্রদলের সকল পদ পদবি থেকে বহিষ্কার আদেশ প্রকাশ করেন।

লংগদু থানা পুলিশ জানায়, এক পিছ ইয়াবা সহ মাদক সেবনকারী দুজনকে আটক করে লংগদু থানায় হস্তান্তর করেন বিজিবি। ইতিমধ্যে দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল দুজনকে আদালতে প্রেরণ করা হবে।
সচেতন সমাজের প্রতিনিধিরা দাবি করেন, শুধু গ্রেফতারেই সীমাবদ্ধ না থেকে মাদকের উৎস খুঁজে বের করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
তাদের মতে, রাজনৈতিক পরিচয় বা প্রভাব নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা গেলে এলাকাকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর

যশোর পৌঁছলেন প্রধানমন্ত্রী
৩ ঘণ্টা আগে

আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com