[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
৯:৫৪ অপরাহ্ণ, ২৮ এপ্রিল ২০২৬

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে পা রাখছে দেশ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আজ মঙ্গলবার। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আজ ইউরেনিয়াম লোডিং করতে যাচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পারমাণবিক জ¦ালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যেই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব […]

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে পা রাখছে দেশ
ভোরের বাংলাদেশ ডেস্ক রিপোর্ট
২ মিনিটে পড়ুন |

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আজ মঙ্গলবার। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আজ ইউরেনিয়াম লোডিং করতে যাচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পারমাণবিক জ¦ালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে মূলত বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যেই কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে। আশা করা হচ্ছে, আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের মধ্যে আংশিক

উৎপাদন শুরু করবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি। পর্যায়ক্রমে আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে প্রথম ইউনিট পূর্ণ মাত্রায় উৎপাদনে যাবে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন সচিবালয়ে নিজ কার্যালয়ে আমাদের সময়কে বলেন, বাংলাদেশের যে বিদ্যুৎ সংকট, সেখানে এ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আগামীকাল (আজ) ফুয়েল লোডিং করার পর আমরা আশা করছি পর্যায়ক্রমে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের পুরো ১২শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তাতে বিদ্যুতের সংকট অনেক কমে আসবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ফুয়েল লোডিং অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং একই মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন (ধারণকৃত) আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আজ বেলা ৩টায় অনুষ্ঠান শুরু হয়ে ৪টার মধ্যেই আনুষ্ঠানিকতা শেষ করে রূপপুর কর্তৃপক্ষ ফুয়েল লোডের কারিগরি বিষয়ে মনোযোগ দেবে।

বিজ্ঞান সচিব আশা প্রকাশ করে বলেন, জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর মাধ্যমেই ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের বিষয়টি চূড়ান্ত হয়।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ