[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

সারাদেশ
১২:৫১ অপরাহ্ণ, ৩০ এপ্রিল ২০২৬

টাংগাইলের গোপালপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধ এবং বেশ কিছু গবাদি পশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ​স্থানীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে গোপালপুর পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড, বাজার এবং গ্রামীণ রাস্তাগুলোতে […]

টাংগাইলের গোপালপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি।
মোঃ সাব্বির হোসেন
১ মিনিটে পড়ুন |

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধ এবং বেশ কিছু গবাদি পশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বিশেষ করে গোপালপুর পৌরসভা এলাকা, বাসস্ট্যান্ড, বাজার এবং গ্রামীণ রাস্তাগুলোতে কুকুরের দল অবাধে বিচরণ করছে। পথচারীরা বিশেষ করে স্কুলগামী শিশু এবং বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো উসকানি ছাড়াই কুকুরের দল হঠাৎ করে মানুষের ওপর চড়াও হচ্ছে। ​শুধু মানুষই নয়, গৃহপালিত পশু যেমন—গরু, ছাগল ও ভেড়াকেও কামড়ে আহত করার ঘটনা ঘটছে। এতে করে খামারি ও সাধারণ কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
​শিশুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা। স্থানীয় এক অভিভাবক জানান, “রাস্তায় এত বেশি কুকুর যে বাচ্চাদের একা স্কুলে পাঠাতে ভয় লাগছে। দলবদ্ধ কুকুরের ঘেউ ঘেউ শব্দে ছোট বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ছে।”

Facebook Comments Box
×
এ বিভাগের আরও খবর

২ দিন আগে
ঢাকা

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com