[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

Uncategorized
৯:৩২ পূর্বাহ্ণ, ১ মে ২০২৬

হেমনগর জমিদারবাড়ি পুনরুদ্ধারে যুবসমাজের মহতী উদ্যোগ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শ্যামনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়ি রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ। প্রায় কয়েকদিন ধরে নিজস্ব উদ্যোগে ধ্বংসপ্রায় এ প্রাচীন স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্নতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে ৩০ থেকে ৪০ জন তরুণ। আজও যুক্ত হয়েছেন আরও প্রায় ৩৫ জন। কর্মযজ্ঞে সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন সংগঠন, এলাকার মানুষ ও বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই–বোনেরা। তাদের […]

হেমনগর জমিদারবাড়ি পুনরুদ্ধারে যুবসমাজের মহতী উদ্যোগ
হাফিজুর রহমান
২ মিনিটে পড়ুন |

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শ্যামনগর ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক হেমনগর জমিদারবাড়ি রক্ষণাবেক্ষণ ও পুনরুদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় যুবসমাজ। প্রায় কয়েকদিন ধরে নিজস্ব উদ্যোগে ধ্বংসপ্রায় এ প্রাচীন স্থাপনা পরিষ্কার–পরিচ্ছন্নতায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছে ৩০ থেকে ৪০ জন তরুণ। আজও যুক্ত হয়েছেন আরও প্রায় ৩৫ জন। কর্মযজ্ঞে সহযোগিতা করছেন স্থানীয় বিভিন্ন সংগঠন, এলাকার মানুষ ও বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই–বোনেরা। তাদের সহযোগিতায় প্রতিদিনের খাবার–পানীয় ও প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন এসব স্বেচ্ছাসেবক।
কালের সাক্ষী হেমনগর জমিদারবাড়ি
অষ্টাদশ শতাব্দীতে রাজা হেমন্ত কুমার চৌধুরীর শাসনামলে নির্মিত হেমনগর জমিদারবাড়ি একসময় ছিল সমৃদ্ধ জমিদারি ও সংস্কৃতির কেন্দ্রস্থল। প্রায় একশ কক্ষবিশিষ্ট চতুর্ভুজাকার দোতলা এই প্রাসাদে ছিল পরীর ভাস্কর্যযুক্ত অলঙ্কৃত ছাদ, দরবার হল, নাট্যমঞ্চ, চিড়িয়াখানা, পুকুর ও প্রজাদের জন্য কূপ। শিক্ষা–সংস্কৃতির বিকাশেও তারা রেখেছিলেন বিশেষ ভূমিকা।
সময়ের ব্যবধানে জমিদার পরিবার দেশত্যাগ করলে অযত্ন–অবহেলায় হারাতে থাকে ঐতিহ্যের রূপ। লুটপাট, ভাঙচুর ও প্রাকৃতিক ক্ষয়ের কারণে নষ্ট হয়ে যায় স্থাপনার অনেকটাই। তবুও যা অবশিষ্ট আছে, তা আজও বহন করছে অতীতের গৌরবময় ইতিহাস।
উত্তরসূরীর আবেগঘন প্রতিক্রিয়া
হেমনগর রাজবংশের উত্তরসূরী ও পশ্চিমবঙ্গের শিল্পী পৌলোমী গাঙ্গুলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুবসমাজের উদ্যোগে পরিচালিত সংস্কার কাজ দেখে আবেগাপ্লুত হন। তিনি বলেন,
“হেমনগর রাজবাড়ি শুধু একটি স্থাপনা নয়; এটি আমাদের পূর্বপুরুষের স্মৃতি ও ইতিহাস। বাংলাদেশের তরুণেরা নিজ উদ্যোগে এটি পুনরুদ্ধার করছে—এটি আমাদের জন্য গর্বের, আনন্দের ও আশীর্বাদের।”
তিনি স্বেচ্ছাসেবক তরুণদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ভোরের বাংলাদেশ পত্রিকার সহযোগিতার অঙ্গীকার
এই পুনরুদ্ধার অভিযানে পাশে থাকার ঘোষণা দিয়েছে ভোরের বাংলাদেশ পরিবার। পত্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে—
“হেমনগর জমিদারবাড়ির ঐতিহ্য রক্ষায় যুবসমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সচেতনতা বৃদ্ধি, সংবাদ প্রকাশ ও প্রয়োজনীয় সহযোগিতায় ভোরের বাংলাদেশ পাশে থাকবে।”
ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টা
স্থানীয় তরুণদের স্বেচ্ছাশ্রম, প্রবাসীদের আর্থিক সহায়তা ও সর্বস্তরের মানুষের আন্তরিকতা হেমনগর জমিদারবাড়ির পুনরুদ্ধার কাজকে মহতী রূপ দিয়েছে। এই ঐতিহাসিক স্থাপনা একদিন নতুনভাবে মাথা তুলে দাঁড়াবে—এ বিশ্বাসই ব্যক্ত করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ