মো নাজিম আলী রাঙামাটি প্রতিনিধি শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।বুধবার ০৬ মে ২০২৬ সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা এবং সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের নিয়ে অযাচিত ও […]
মো নাজিম আলী রাঙামাটি প্রতিনিধি
শিক্ষকদের মানহানীর প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফিশারিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।বুধবার ০৬ মে ২০২৬ সকাল ১০ ঘটিকায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মানববন্ধনে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান রক্ষা এবং সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের নিয়ে অযাচিত ও অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সাইদুল ইসলাম আফজাল বলেন,ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার আগে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
নারী শিক্ষার্থীরা বলেন শিক্ষকরা শুধুমাত্র একটি পেশার নাম নয়, তারা একটি জাতির ভবিষ্যৎ নির্মাতা। একজন শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তাদের জ্ঞান, মূল্যবোধ এবং দিকনির্দেশনার মাধ্যমেই একজন শিক্ষার্থী নিজের জীবন গঠন করে এবং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই শিক্ষকদের সম্মানহানি করা মানে কেবল একজন ব্যক্তিকে অপমান করা নয়, বরং পুরো শিক্ষাব্যবস্থা এবং জাতির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করা।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের নিয়ে অযাচিত, অসম্মানজনক এবং ভিত্তিহীন মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের আচরণ শিক্ষাঙ্গনের পরিবেশকে কলুষিত করে এবং শিক্ষার্থীদের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দেয়। একজন শিক্ষক সবসময় শ্রদ্ধা ও মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকবেন এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের নৈতিকতা।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, শিক্ষকদের সম্মান রক্ষা করা শুধু শিক্ষার্থীদের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। যারা শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার বা অসম্মানজনক মন্তব্য করেন, তাদের প্রতি আমাদের আহ্বান এ ধরনের আচরণ থেকে বিরত থাকুন এবং নিজের দায়িত্বশীলতার পরিচয় দিন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।