[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

ঢাকা
১২:০৮ অপরাহ্ণ, ১৮ মে ২০২৬

কালিয়াকৈরে  ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ।

সামান উদ্দিন  কালিয়াকৈর। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ […]

কালিয়াকৈরে  ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ।
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

সামান উদ্দিন  কালিয়াকৈর।

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পর্যায়ে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আতোয়ার রহমানের সঞ্চালনায়  নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান, চন্দ্রা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, বড়ইবাড়ি আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আলতাব হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার মাধ্যমে তাদের দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আকবর খান বলেন  “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষা সপ্তাহ ও ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অনেক। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে।”

সবশেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর

৩ সপ্তাহ আগে
ঢাকা

আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com