মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি রোমে ন্যাশনাল এডুকেশন সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর গেট-টুগেদার ও বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা “Integrazione in Italia” বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করেন, যেখানে ইতালিতে সামাজিক, ভাষাগত ও পেশাগতভাবে নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল […]
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি রোমে ন্যাশনাল এডুকেশন সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর গেট-টুগেদার ও বিশেষ ওয়ার্কশপ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা “Integrazione in Italia” বিষয়ের ওপর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশগ্রহণ করেন, যেখানে ইতালিতে সামাজিক, ভাষাগত ও পেশাগতভাবে নিজেকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এই আয়োজনে শিক্ষার্থীদের জন্য ছিল কুইক টেস্ট, পুরস্কার বিতরণ, স্পিকিং কনফিডেন্স টেস্ট এবং নেটওয়ার্কিং সেশন। কুইক টেস্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করেন এবং স্পিকিং কনফিডেন্স টেস্টের মাধ্যমে তারা নিজেদের ভাষাগত আত্মবিশ্বাস বৃদ্ধি করার সুযোগ পান। একই সঙ্গে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, যোগাযোগ ও ভবিষ্যৎ সহযোগিতার একটি সুন্দর পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ন্যাশনাল ক্যাফ (National CAF)-এর ডিরেক্টর এবং ন্যাশনাল এডুকেশন সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা শেখ শান্তা মারিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ইতালিতে একটি উন্নত, মর্যাদাপূর্ণ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য ভাষা শিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষতা বৃদ্ধিতে সবাইকে আরও বেশি পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে।”
ন্যাশনাল CAF-এর CEO মোঃ মিজানুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে গ্রুপ সেশনে অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ইতালিতে ভাষা শিক্ষা, ইন্টিগ্রেশন এবং দক্ষতা বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে উৎসাহ প্রদান করেন।
ন্যাশনাল এডুকেশন সেন্টারের কোর্স কোঅর্ডিনেটর সুমাইয়া রহমান এবং সীমা আক্তার তাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য সেশনটি আরও প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ করে তোলেন। তাদের অংশগ্রহণে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হন এবং সক্রিয়ভাবে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
ন্যাশনাল এডুকেশন সেন্টারের ব্যবস্থাপনা পক্ষ থেকে জানানো হয় যে, শিক্ষার্থীদের উন্নয়ন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস তৈরি এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়ানোর জন্য এ ধরনের অনুষ্ঠান বছরে কয়েকবার আয়োজন করা হবে।
উল্লেখ্য, রোমে অবস্থিত ন্যাশনাল এডুকেশন সেন্টার প্রবাসীদের ভাষা ও পেশাগত দক্ষতা বাড়াতে সরাসরি ক্লাসরুমে অত্যন্ত যত্নসহকারে বিভিন্ন ভাষার কোর্স পরিচালনা করে আসছে, যা ইতিমধ্যে স্থানীয় কমিউনিটিতে ব্যাপক প্রশংসিত হয়েছে।
ℹ️ সাপোর্ট বা যেকোনো তথ্যের জন্য (For Support or Info)
📌 যোগাযোগ নম্বর: 📞 অ্যাডমিশন ও কোর্সের জন্য: +393791557799 📞 CAF সার্ভিসের জন্য: +393784110022 ন্যাশনাল CAF হেড অফিস
National Education Center , National Digital Service Largo Preneste, 6, 00176 Roma RM