মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার পাঁচ দিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে সামিন হোসেন (৩৪), […]
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার পাঁচ দিনের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোররাতে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক এলাকার মৃত সিদ্দিকের ছেলে কাজী সাব্বির হোসেন (২৬)।
পুলিশ জানায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে চালক ও তার সহকারীকে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়।
একপর্যায়ে ভুক্তভোগীদের জোরপূর্বক গাড়িতে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের ভয়ভীতি দেখায়। পরে চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগী কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তদন্তের একপর্যায়ে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও কৌশলগত তৎপরতায় চক্রটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পরে এসআই জাহাঙ্গীর আলমের সমন্বয়ে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি দল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাইকৃত প্রাইভেটকারটি উদ্ধার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ড আবেদন করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযা
ন অব্যাহত রয়েছে।”