[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
৭:২৪ অপরাহ্ণ, ১০ জুন ২০২৬

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

  রাঙ্গামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। মঙ্গলবার ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান […]

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

রাঙ্গামাটি প্রতিনিধি: মো. নাজিম আলী
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
মঙ্গলবার ৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবির অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দুটি মোটরসাইকেলে বহন করা দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিদেশি মদ, ESSE Lights ব্র্যান্ডের সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ বোতল বিদেশি মদ, ৩৯ কার্টনে ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেট, ১৮০ প্যাকেট শ্যাম্পু, ১৫টি সাবান, ৪টি টুথপেস্ট, ৫ বোতল কমফোর্ট এবং ২৪টি ফেস পাউডার। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি মারিশ্যা এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এদিকে, এলাকাবাসী বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব অবৈধ কর্মকাণ্ড সমাজ, বিশেষ করে যুবসমাজের জন্য বড় হুমকি।
এলাকাবাসীর আশা, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার হবে এবং সাধারণ মানুষও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এতে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ