ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
মউশিক শিক্ষক কল্যাণ সমিতি,জেলা’র কার্যনির্বাহী কমিটি গঠন

 

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী

মউশিক শিক্ষক কল্যাণ সমিতি, রাঙামাটি জেলা’র ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় নির্ধারিত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত হন।

নির্বাচন শেষে নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ নোমান। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা রহমত উল্লাহ এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ সেলিম উদ্দিন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, মউশিক শিক্ষক কল্যাণ সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, শিক্ষক সমাজের কল্যাণে কাজ করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।

সভায় উপস্থিত সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং মউশিক শিক্ষক সমাজের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের উন্নয়ন ও শিক্ষক সমাজের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa