[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

প্রচ্ছদ
৯:১৬ অপরাহ্ণ, ১৮ জুন ২০২৬

৪০ বছরের দুর্ভোগের অবসানের পথে রাজস্থলীর খিয়াং পাড়া

  রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম কুক্যাছড়ি পাড়ার খিয়াং সম্প্রদায়ের মানুষের দীর্ঘ ৪০ বছরের পানিসংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির উদ্যোগে বিষয়টি অবগত হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছেন প্রতিমন্ত্রী। জানা গেছে, রাজস্থলী […]

৪০ বছরের দুর্ভোগের অবসানের পথে রাজস্থলীর খিয়াং পাড়া
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

 

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম কুক্যাছড়ি পাড়ার খিয়াং সম্প্রদায়ের মানুষের দীর্ঘ ৪০ বছরের পানিসংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির উদ্যোগে বিষয়টি অবগত হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছেন প্রতিমন্ত্রী।

জানা গেছে, রাজস্থলী উপজেলার দুর্গম কুক্যাছড়ি পাড়ার খিয়াং সম্প্রদায়ের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছিলেন। পাহাড়ের প্রায় ৪০০ ফুট নিচে ঝিরি থেকে প্রতিদিন কষ্ট করে পানি সংগ্রহ করতে হতো তাদের। দুর্গম পাহাড়ি পথে পানি আনতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের এই দুর্ভোগের কথা জানতে পেরে রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি নিজ উদ্যোগে বিষয়টি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালকে অবগত করেন। পরে প্রতিমন্ত্রী দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জুন) রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম ও জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ানসহ একটি প্রতিনিধি দল সরেজমিনে কুক্যাছড়ি খিয়াং পাড়া পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম বলেন, মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পানির সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছেন। ঝিরি থেকে সোলার পাম্পের মাধ্যমে পানি উপরে তুলে আনার ব্যবস্থা করা হবে। এতে এলাকার প্রায় ৫০টি পরিবার সুপেয় পানি পাবে। আগামী ১০ দিনের মধ্যেই কাজটি সম্পন্ন করার চেষ্টা করা হবে।

এদিকে দীর্ঘদিনের পানিসংকট নিরসনে উদ্যোগ নেওয়ায় স্থানীয় খিয়াং সম্প্রদায়ের বাসিন্দারা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়দের দাবি, পানির ব্যবস্থা সম্পন্ন হলে উদ্বোধনী অনুষ্ঠানে যেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নিজে উপস্থিত থেকে পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ