ঢাকা
২৯ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ৫৬ বার পঠিত
ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিজস্ব প্রতিবেদক | ভোরের বাংলাদেশ
সরকার ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান মিঞাকে নিয়োগ দিয়েছে।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এর আগে, গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। পরবর্তীতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের পদটি শূন্য হয়ে পড়ে।
শূন্য হওয়া ওই গুরুত্বপূর্ণ পদে প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এখন থেকে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বে যোগদানের মাধ্যমে ঢাকা বিভাগের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us