ঢাকা
৩০ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

প্রকৃতি রক্ষায় একসাথে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আল আমিন মাদ্রাসা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ৪৯ বার পঠিত
প্রকৃতি রক্ষায় একসাথে শিক্ষক-শিক্ষার্থীরা বৃক্ষরোপণে আল আমিন মাদ্রাসা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী
প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাঙামাটি শহরের বনরুপা আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জুন ২০২৬ সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের মতো রাঙামাটিতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন ইসলামিয়া ফাজেল মডেল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সেন্টারের চেয়ারম্যান এডভোকেট মোখতার আহমেদ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এ উদ্যোগে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সেন্টারের ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, অভিভাবক জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কাকলি আক্তার, গভর্নিং বডির সদস্য মনসুরুল হক এবং সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মোনাফসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে। তাই নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচি শেষে পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us