ঢাকা
০১ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গজারিয়ায় ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতক, কান্না শুনে উদ্ধার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৫৩ বার পঠিত
গজারিয়ায় ময়লার স্তূপে পড়ে ছিল নবজাতক, কান্না শুনে উদ্ধার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভোরের বাংলাদেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি:
নবজাতকের যত্ন
প্রতীকী ছবি
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

৩০ জুন রাত একটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তবে শিশুটির কান্না শুনতে পান। তৎক্ষণাৎ হাসপাতালের নার্স ও আয়া ময়লার স্তূপে রক্তমাখা একটি কাপড়ে জড়ানো অবস্থায় শিশুটিকে পেয়ে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসেন।

সেখান থেকে শিশুটিকে হাসপাতালে শিশু ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসক শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করান। শিশুটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

নবজাতক উদ্ধারের খবর পেয়ে গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা উম্মে হাবসা নাদিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। কিছুক্ষণ নবজাতককে কোলে নিয়ে মায়ের মমতা দিয়ে আগলে রাখেন। এ যেন এক মমতাময়ী মায়ের বিরল দৃশ্য। তিনি এই নবজাতককে চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন। এখন পর্যন্ত শিশুটির মা-বাবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নির্বাহী কর্মকর্তা জানান শিশুটির দেখাশোনাসহ চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। সুস্থ হলে শিশুটিকে আদালতের মাধ্যমে শিশুনিকেতনে পাঠানো হবে অথবা আদালতের মাধ্যমে দত্তক নিতে আগ্রহী কোনো পরিবারের হেফাজতে দেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us