ঢাকা
০১ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে খাদ্যবান্ধবের চাল মজুদে ৫ বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ১৩ বার পঠিত
গোপালপুরে খাদ্যবান্ধবের চাল মজুদে ৫ বছরের কারাদণ্ড

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মো. সেলিম হোসেন, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ করে কালোবাজারির উদ্দেশ্যে রাখার অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. কুদ্দুস (৫০) গোপালপুর উপজেলার আলমনগর (দক্ষিণ মধ্যপাড়া) গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ এপ্রিল বিকেলে গোপালপুর থানা পুলিশ কুদ্দুসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৫৯ বস্তা চাল কালোবাজারির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চালগুলো জব্দ করা হয়।
ঘটনার পরদিন ২১ এপ্রিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হোসাইন গোপালপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১২ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us