ঢাকা
০১ জুলাই ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

গোপালপুরে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৬৯ বার পঠিত
গোপালপুরে ভাতিজা হত্যায় চাচার মৃত্যুদণ্ড

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

মো. সেলিম হোসেন, গোপালপুর:

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে অপহরণ করে হত্যা এবং মরদেহ গুমের ঘটনায় চাচা নুরনবীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নুরনবী গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুর উপজেলার নাসির উদ্দিনের নাতি কেএম রাহেনুল ইসলাম আরাফকে কয়েকজনের সহযোগিতায় অপহরণ করেন তার চাচা নুরনবী।

এ ঘটনায় ১১ অক্টোবর আরাফের দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা করেন। পরদিন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় ঘোষণা করেন।

৩০/৬/২৬

Facebook Comments Box
Advertise with us
Advertise with us