ঢাকা
১৩ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

মঞ্চের “হ্যানিম্যান” মীর জাহিদ হাসান স্বাস্থ্য ঝুঁকির বর্তমান বিশ্বে চিকিৎসা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১২ জুলাই ২০২৬   ৪০ বার পঠিত
মঞ্চের “হ্যানিম্যান” মীর জাহিদ হাসান  স্বাস্থ্য ঝুঁকির বর্তমান বিশ্বে চিকিৎসা

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্বা জানাতে এবং স্বাস্থ্য খাতকে সুরক্ষা দিতে মহাকাল নাট্য সম্প্রদায়েের ৪১ তম নতুন প্রযোজনা নাটক ডা.হ্যানিম্যান।নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু রচিত,নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় নির্দেশিত নাটকটির নাম ভূমিকায় একক অভিনয় করছেন নাট্যজন মীর জাহিদ হাসান।

হোমিওপ্যাথির জনক ডা.হ্যানিম্যানের জীবন এবং কর্ম আশ্রয়ে নাটক হ্যানিম্যান। অষ্টাশি বৎসরের যাপিত জীবনে শেষ আট বছর ডা.হ্যানিম্যান জার্মান থেকে এসে বসবাস শুরু করেন ফ্রান্সে তার দ্বিতীয় স্ত্রী’র কাছে।সেখানে তার প্রথম পক্ষের সন্তান এবং জার্মান প্রকাশকদের অনুরোধে ডা.হ্যানিম্যান শর্ট হ্যান্ডে লিখে চলেন তার আবিস্কৃত চিকিৎসা পদ্বতির কথা,রোগীর উপর প্রয়োগের কথা,নতুন পদ্বতির কারনে ট্রাইবুনালে মুখোমুখি হবার কথা,চিকিৎসা চর্চা চালিয়ে নিতে নিরাপদ প্রদেশ খুঁজে পেতে মরিয়া হয়ে খুঁজে ফেরার কথা ,মেটেরিয়া মেডিকা গ্রন্থ পুনঃ পুনঃ সংযোজনের মধ্যে দিয়ে রচনার কথা,প্রথম স্ত্রী’র সান্নিধ্যে সৃজন এবং দ্বিতীয় স্ত্রী’র সান্নিধ্যে প্রতিষ্ঠা পাবার কথা,সন্তান হারানোর কথা সহ আরও অসংখ্য মনের মরমিয় কথা।সংকটেই যে নিহিত থাকে সম্ভাবনার বীজ সেকথার প্রতিধ্বনি নিয়েই যেমন নাটক হ্যানিম্যান তেমনি মানুষ মরনশীল কিন্তু রোগের চিকিৎসা আছে- এই অমোঘ সংলাপ উচ্চারণে অভয় প্রদানের নাটক হ্যানিম্যান। উপযুক্ত চিকিৎসায় সুস্থ জীবন- স্লোগানকে হৃদয়ে ধারন করে, সবটুকু আন্তরিকতা ও শ্রদ্বা দর্শক-শ্রোতা- অনুরাগির কাছেঅর্পণ করার মহান প্রত্যয় নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের নবতম নির্মাণ নাটক হ্যানিম্যান।
হ্যানিম্যান চরিত্রে, অভিনয় প্রসঙ্গে বহুমাত্রিক অভিনেতা মীর জাহিদ হাসান বলেন বহুদিন মঞ্চে নতুন প্রযোজনায় কাজ করিনি। ইচ্ছে থাকা সত্বেও শারিরীকভাবে পাচ্ছিলাম না ঠিক তবে মানসিকভাবে আমি ভীষণ শক্ত আর সেটাই আমাকে হ্যানিম্যান হয়ে উঠতে সাহস জুগিয়েছে। মহড়া শুরু করার পর এখন শারীরিকভাবেও আমি বেশ ফিট। আশা করি আমার ৫০ বছরের অভিনয় জীবনের অর্জিত নানা অভিজ্ঞতা দিয়ে নতুনরূপে দর্শকের সামনে আসতে পারবো। নাট্যকার অসাধারণ সব সংলাপ লিখেছেন আর নির্দেশক আমার অত্যন্ত স্নেহের কিন্তু আমি তাঁর সমস্ত নির্দেশনা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনি এবং মানি। নাটকের পেছনে যারা কাজ করছেন সকলেই থিয়েটারের গুণী মামুষ। সকলের সম্ভন্বয়ে ভালো একটা প্রযোজনা মহাকাল নিয়ে আসছে আশা করছি। নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানান এই নাটকটি নির্দেশনা দেয়া তাঁর জন্য বিরাট প্রাপ্তি। দেশের প্রথম সারির দল মহাকাল। সেখানে কাজ করতে পারা সত্যিই অসাধারণ। অভিনেতা হিসেবে মীর জাহিদ হাসান দেশের মঞ্চে একজন পরিক্ষিত গুণী অভিনেতা। ৫০ বছরেরও অধিক সময় ধরে মঞ্চ সফল অসংখ্য নাটকে অসংখ্য চরিত্রে অভিনয় করে বাংলাদেশের নাট্যাঙ্গনে অভিনেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন। এমন বহুমাত্রিক অভিনেতার সাথে কাজ করে আমি অনন্য অভিজ্ঞতা অর্জন করছি, প্রতিনিয়ত শিখছি। উনি মনপ্রাণ ঢেলে অভিনয়টা করছেন। এবার দর্শক তাঁকে ভিন্নভাবে আবিস্কার করবেন বলে আমি বিশ্বাস করি।
নাটকের নেপথ্যে রয়েছেন সেট ও প্রপস- পলাশ হেনড্রী সেন
পোশাক- আইরিন পারভীন লোপা
মিউজিক- হামিদুর রহমান পাপ্পু
কোরিওগ্রাফি- সৈয়দা কানিজ ফাতেমা লিসা
মেকআপ- শুভাশীষ দত্ত তন্ময়
প্রযোজনা অধিকর্তা- মোহাম্মদ শাহনেওয়াজ
পোস্টার- চারু পিন্টু।
৩০ জুলাই শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। ৩১ জুলাই রয়েছে ২টি প্রদর্শনী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa