ঢাকা
১৫ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

একের পর এক প্রকল্প ,নথিতে কাজ, বাস্তবে মিলেনি অস্তিত্ব! মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রকল্পে অনিয়মের অভিযোগ?

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৪৪ বার পঠিত
একের পর এক প্রকল্প ,নথিতে কাজ, বাস্তবে মিলেনি অস্তিত্ব! মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রকল্পে অনিয়মের অভিযোগ?

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভোরের বাংলাদেশ প্রতিবেদক:

অনুসন্ধানী প্রতিবেদন ২

মুন্সীগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন মিয়ার বিরুদ্ধে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, গত ৭ থেকে ৮ বছরে বিভিন্ন প্রকল্পে কাজ অসম্পূর্ণ বা আংশিক না করেই সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।
ভোরের বাংলাদেশ অনুসন্ধানে জানা যায়, গত ৭ থেকে ৮ বছরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের আওতায় বাস্তবায়িত প্রায় ৫০ থেকে ৬০টি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রকল্পগুলোর অনেকগুলোর কাজ বাস্তবে সম্পন্ন না হলেও সরকারি অর্থ পুরোপুরি উত্তোলন করা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে—মুন্সীগঞ্জ জেলা পরিষদ নিউমার্কেটের শৌচাগার সংস্কারের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেখিয়ে অর্থ উত্তোলন করা হলেও বাস্তবে কাজ করা হয়নি।
এছাড়া গজারিয়া উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামের পশ্চিম পাশের ভাঙা বাউন্ডারি ওয়াল অপসারণ ও নতুন দেয়াল নির্মাণে ৭ লাখ টাকা ব্যয় দেখানো হলেও সরেজমিনে কাজের অস্তিত্ব পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
একই অডিটোরিয়ামের অভ্যন্তরীণ আরসিসি রাস্তা ও গেট নির্মাণে ১০ লাখ টাকার প্রকল্পে মাত্র প্রায় ২৫ শতাংশ কাজ হলেও পুরো বিল উত্তোলনের অভিযোগ রয়েছে এই অসাধু কর্মকর্তার বিরুদ্ধে। অডিটোরিয়াম মেরামতের জন্য আরও ৫ লাখ টাকা ব্যয়ের হিসাব থাকলেও সরেজমিনে কোনো কাজের প্রমাণ মেলেনি স্থানীয় লোকজন অভিযোগ করেন এমনটি।

মুন্সীগঞ্জ জেলা পরিষদের কোয়ার্টার সংস্কার, টাইলস বসানো ও রং করার জন্য ৮ লাখ টাকা ব্যয়ের প্রকল্পেও নিম্নমানের কাজ এবং পুরো অর্থ উত্তোলন করে নেওয়ার অভিযোগ রয়েছে।
২০২৩–২৪ অর্থবছরে জেলা পরিষদের নিউমার্কেট কাম-কোয়ার্টারের বাইরের অংশের সংস্কার, পানির লাইন স্থাপন ও রং করার জন্য ৯ লাখ ৬০ হাজার টাকার একটি প্রকল্প নথিতে দুইবার দেখিয়ে ১৮ লাখ টাকার বেশি অর্থ উত্তোলনের অভিযোগও করা হয়েছে।
শ্রীনগর উপজেলার বারৈ খালী ইউনিয়নের বারৈ খালী বাজারে পাবলিক টয়লেট নির্মাণে ৬ লাখ টাকা ব্যয় দেখানো হলেও স্থানীয়দের দাবি, সেখানে প্রকল্পের বাস্তব কোনো অস্তিত্ব নেই।
আরও অভিযোগ উঠেছে, ২০২২–২৩ এবং ২০২৩–২৪ অর্থবছরের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশ করে কাজ না করেই সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে। স্থানীয়দের দাবি, একাধিক প্রকল্পে নথিপত্রে কাজ দেখানো হলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুন্সীগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবুল হোসেন মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও কোনো জবাব মেলেনি।
এদিকে, উল্লেখিত নানান অনিয়ম অপকর্মের বিষয়ে কিছুদিন আগে দুর্নীতি দমন কমিশন-এর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগপত্রের একটি কপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
সহকারী প্রকৌশলী মোঃ আবুল হোসেনের রাজধানী মোহাম্মদপুরে নিজের নামে বাড়ি , সিরাজগঞ্জের পাবনায় গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন লক্ষ টাকা ব্যয় গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে প্রচুর সম্পত্তি স্ত্রী সন্তান ও নষ আত্মীয়স্বজনদের নামে করেছেন । নামে বেনামে নামে রয়েছে ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা বিশেষ সূত্রে এ তথ্য জানা যায় । আরো জানা গেছে আবুল হোসেন গং চলতি অর্থবছরে কয়েকটি প্রকল্পে নামমাত্র নয় ছয় কাজ করে অর্থ উত্তোলন করারও গুরুতর অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এই বিষয়ে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa