ঢাকা
১৬ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্রে ১,৯৮০ জন; পাহাড়ধসে প্রাণহানি ৩

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, আশ্রয়কেন্দ্রে ১,৯৮০ জন; পাহাড়ধসে প্রাণহানি ৩

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

রাঙামাটি প্রতিনিধি: মো নাজিম আলী
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পর রাঙামাটির সার্বিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে জেলার বিভিন্ন এলাকায় এখনো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং দুর্গম অঞ্চলে ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ রাঙামাটি জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার ৩০টি আশ্রয়কেন্দ্রে ১,৯৮০ জন আশ্রয় নিয়েছেন। উপজেলা ভিত্তিক আশ্রয়কেন্দ্রের সংখ্যা হলো বাঘাইছড়ি ১২টি, কাপ্তাই ৪টি, বিলাইছড়ি ৪টি, বরকল ৪টি, কাউখালী ২টি, রাজস্থলী ২টি, নানিয়ারচর ১টি এবং জুরাছড়ি ১টি।
এদিকে, সাম্প্রতিক দুর্যোগে জেলায় মোট ১৩৫টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে বিলাইছড়িতে ৩৭টি, কাপ্তাইয়ে ৩২টি, কাউখালীতে ৩০টি, নানিয়ারচরে ১৮টি, রাঙামাটি সদরে ১৩টি, লংগদুতে ৪টি এবং বাঘাইছড়িতে ৩টি পাহাড়ধসের ঘটনা রেকর্ড করা হয়েছে।
এ পর্যন্ত পাহাড়ধসে নিখোঁজ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাঘাইছড়িতে একজন, রাঙামাটি সদরে একজন এবং বিলাইছড়িতে একজন রয়েছেন।
দুর্গম বিলাইছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের খোঁজখবর নিতে মঙ্গলবার ফারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। তিনি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে উপজেলা পরিষদে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
অন্যদিকে, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। মঙ্গলবার রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি রাঙামাটি পৌরসভার ওমদাদিয়া হিল পৌর জুনিয়র স্কুল আশ্রয়কেন্দ্র এবং কাটাছড়ি পাড়া পরিদর্শন করেন। পরে ওই দুটি স্থানে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের ২৪০ জনের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় হেডম্যান, কারবারি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা দুর্যোগকবলিত মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তার প্রশংসা করেন।
এদিকে, রাঙামাটির বরকল উপজেলার দুর্গম কলাবুনিয়া নিকসন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক উদ্যোগ হিসেবে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)। ক্যাম্পে মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি প্রায় ২৫০ জন অসুস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ প্রদান করেন। স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।
এদিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৪ জুলাই ২০২৬ সকাল ৯:০০টায় কাপ্তাই লেকের পানির সমতল ছিল ১০২.২৫ ফুট (এমএসএল), যেখানে বিপদসীমা ১০৯.০০ ফুট (এমএসএল)। বর্তমানে কেন্দ্রটিতে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আশ্রয়, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa