ঢাকা
২৭ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বব্যাপী ক্ষুধার ঝুঁকি বাড়াচ্ছে — সতর্ক করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   ৭৫ বার পঠিত
ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিশ্বব্যাপী ক্ষুধার ঝুঁকি বাড়াচ্ছে — সতর্ক করলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ

এএইচএম ইলিয়াস আহমেদ চৌধুরী
প্রধান প্রতিবেদক

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনা বৈশ্বিক খাদ্যবাজারকে অস্থিতিশীল করে মানবিক সংকট আরও গভীর করতে পারে।—খবর আল জাজিরার।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দরমিত গিল জানান, বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ ইতোমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই সংখ্যা দ্রুত ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে

তিনি আরও বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ও ভঙ্গুর সরকারব্যবস্থার জনগণ। দ্রুত সমাধান না হলে ক্ষুধা ও খাদ্যাভাব ব্যাপকভাবে এসব দেশকে আঘাত করতে পারে।

ইন্দরমিত গিল সতর্ক করে বলেন, বাজারে যে খাদ্যশস্য এখন পাওয়া যাচ্ছে, তা আগেই উৎপাদিত হয়েছে। কিন্তু চলমান সংকটের বাস্তব প্রভাব কয়েক মাসের মধ্যেই বৈশ্বিক খাদ্যবাজারে স্পষ্ট হয়ে উঠতে পারে।

বিশ্বব্যাংকের এই সতর্কবার্তা জানিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us