ঢাকা
২৮ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

ঈদে পরিচ্ছন্ন গজারিয়া গড়তে ৮ ইউনিয়নে একযোগে বিশেষ পরিছন্নতা অভিযানে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ৩১ মে ২০২৬   ১২৩ বার পঠিত
ঈদে পরিচ্ছন্ন গজারিয়া গড়তে ৮ ইউনিয়নে একযোগে বিশেষ পরিছন্নতা অভিযানে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা

 

গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

 

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ।

 

শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ১১টায় উপজেলার আটটি ইউনিয়ন, গুরুত্বপূর্ণ সড়ক, রসুলপুর বাজার এবং রসুলপুর পশুর হাটের নির্ধারিত স্থানসহ বিভিন্ন এলাকায় একযোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পর সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং জনস্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা নির্ধারিত স্থান থেকে পশুর বর্জ্য সংগ্রহ ও অপসারণের পাশাপাশি বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার ছিটিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেন।

 

গজারিয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মুস্তফার নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের গুরুত্ব তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সহযোগিতার কারণে নির্ধারিত সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।

 

পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা প্রশাসন , গজারিয়া থানা প্রেসক্লাবের সভাপতি নেয়ামুল হক নয়ন সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী পারভেজ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন। তারা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, পরিবেশ দূষণ রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. হামিদা মুস্তফা বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতা করায় সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক, পরিচ্ছন্নতাকর্মী, জনপ্রতিনিধি এবং সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

 

উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়ে সংশ্লিষ্টরা মনে করছেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গজারিয়া গড়ে তুলতে প্রশাসনের এমন সমন্বিত কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us