[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

জাতীয়
১২:৩১ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

এই বিজয় টাঙ্গাইলের আপামর জনগণের: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে টুকুকে বরণ করে নেন। পরে তিনি […]

এই বিজয় টাঙ্গাইলের আপামর জনগণের: সালাউদ্দিন টুকু
২ মিনিটে পড়ুন |
টাঙ্গাইল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে টুকুকে বরণ করে নেন। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
টুকু বলেন, এতদিন যারা তার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, আমার প্রত্যেকটি নেতাকর্মীর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। এই বিজয় টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয়। আমি আপনাদের  শ্রমের মূল্য হয়তো দিতে পারব না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব জনগণ গ্রহণ করেছে। আমি টাঙ্গাইলের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাল্লাহ প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে টাঙ্গাইলে শান্তি প্রতিষ্ঠা ও একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব।
তিনি আরও বলেন, এই বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতা, স্বাভৌমত্ব রক্ষার জন্য। যারা ৭১-এ এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল, যারা এই দেশকে চায়নি, স্বাধীনতাকে চায়নি, সেই শক্তি তারা গুপ্তভাবে বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে।
উল্লেখ্য, টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

সর্বশেষ