ঢাকা
২৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ইংলিশ অলিম্পিকে এশিয়া মহাদেশে প্রথম হওয়া কৃতি শিক্ষার্থী তাজকে সংবর্ধনা । টানা বর্ষণে দুর্যোগের শঙ্কা, আশ্রয়কেন্দ্র পরিদর্শনে রাঙ্গামাটি জেলা জামায়াত ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

কালিয়াকৈর জামায়াতের বৃক্ষরোপণ ।

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৯ জুন ২০২৬   ১০৭ বার পঠিত
কালিয়াকৈর জামায়াতের বৃক্ষরোপণ ।

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।৫ নম্বর ওয়ার্ড আমীর মো. শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী ডা. আখতার হোসেন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রানা।এছাড়াও কর্মসূচিতে ৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।এ সময় প্রধান অতিথি ডা. আখতার হোসেন চঞ্চল বলেন, “পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার অভ্যাস গড়ে তুলতে হবে।”উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। সম্মিলিত প্রচেষ্টায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেন্ডার
Su Mo Tu We Th Fr Sa