[location_search]
সম্পূর্ণ নিউজ ভোরের বাংলাদেশ

অপরাধ
২:১৪ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি আটক চারজন

গোপালপুরে আটটি ঘোড়া জবাই, চারজন আটক গোপালপুর (টাঙ্গাইল), ২৪ ফেব্রুয়ারি ২০২৫ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চোরের ভিটা গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বর্ণনা মতে, চোরের ভিটা এলাকার হাফিজুর রহমানের বাড়িতে গরু জবাইয়ের কথা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে […]

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি আটক চারজন
১ মিনিটে পড়ুন |

গোপালপুরে আটটি ঘোড়া জবাই, চারজন আটক
গোপালপুর (টাঙ্গাইল), ২৪ ফেব্রুয়ারি ২০২৫
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চোরের ভিটা গ্রামে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বর্ণনা মতে, চোরের ভিটা এলাকার হাফিজুর রহমানের বাড়িতে গরু জবাইয়ের কথা ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা সেখানে গিয়ে দেখতে পান, আটটি ঘোড়া জবাই করা হয়েছে এবং আরও কয়েকটি ঘোড়া জীবিত অবস্থায় বেঁধে রাখা আছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী অভিযুক্তদের ধাওয়া করলে চারজনকে হাতেনাতে আটক করে এবং পরে পুলিশে সোপর্দ করে। এ সময় বাড়ির মালিক হাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায় বলে জানা গেছে।
আটককৃতদের ভাষ্যমতে, তাদের বাড়ি রংপুর জেলায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত গুরুতর। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন: রাহাত শরীফ

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
আরও ভোরের বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com