ঢাকা
২৫ জুন ২০২৬
সর্বশেষ
ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা গোপালপুরে কাবিটার রাস্তার ইট তুলে বাড়িতে বাথরুম নির্মাণের অভিযোগ ইউপি সদস্য দম্পতির বিরুদ্ধে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ     গোপালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ পানির অভাবে পুড়ছে কৃষকের স্বপ্ন, দিশেহারা হাজারো কৃষক ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ আজ নবম পে–স্কেল উপেক্ষা করে সচিবালয় কর্মচারীদের ২০% ভাতা—বৈষম্যের অভিযোগে মাঠ পর্যায়ে ক্ষোভ মাঠ পর্যায়ে সরকারি কর্মচারীরা।
Advertise with us

 গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   ৯৯ বার পঠিত
 গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।

সামান উদ্দিন  গাজীপুর ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত গাজীপুর  সৃষ্টি ক্যাডেট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাজীপুর সৃষ্টি ক্যাডেট স্কুলের সভাপতি হাজী শফিকুল ইসলাম চান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক মেয়র মুজিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান আজহারুল  ইসলাম সরকার লিখন, বলিয়াদি বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা মাকসুদা রহমান  মুক্তি,চান্দরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাইজিদ হোসেন ,রোজ গার্ডেন মডেল স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, আফাজ উদ্দিন মোল্লা স্কুলের  চোরম্যান  আবু ইউসুফ  সহ  বিভিন্ন স্কুলের শিক্ষকগণ  জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, সংগীত, আবৃত্তি ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও শারীরিক বিকাশে ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার গুরুত্ব বিবেচনায় রেখে প্রতিবছরের ন্যায় এবারও এ আয়োজন করা হয়েছে। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তারা।প্রাণবন্ত আয়োজন, করতালি আর উচ্ছ্বাসে ভরা এ অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এনে দেয় বাড়তি আনন্দ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us